• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আত্রাইয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ।। নওগাঁর আত্রাইয়ে আকাশ (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আকাশ উপজেলার ইসলামগাঁথী গ্রামের আজিজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সে তার বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে একটি পুকুরপাড়ে মুরগির খামারে কাজ করতো। গত মঙ্গলবার সন্ধ্যায় ওই খামরের মালিক তাকে খামারের কাজের জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর সে বাড়ি ফিরেনি। বুধবার সকালে লোকজন পুকুরপাড়ের একটি গাছের ডালে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে সংবাদ দেন। পরে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেন। এদিকে এ লাশ নিয়ে এলাকায় চলছে ব্যাপক গুঞ্জন। আকাশের পিতার অভিযোগ তার ছেলেকে হত্যা করা হয়েছে।
আত্রাই থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক কাজি বলেন, লাশের সুরতহাল রিপোর্টে মনে হচ্ছে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তারপরও ময়নাতদন্তের রিপোর্ট পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে। আপাতত ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের রিপোট ও পরিবারের অভিযোগ পেলে অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ