খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির জরুরি সভা বুধবার (৩০জুন) বিকেলে অনুষ্ঠিত হয়।
সভায় প্রানঘাতী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ প্রতিরোধে সরকারী নির্দেশনা বাস্তবায়ন, স্বাস্থ্য বিধি নিশ্চিতকরণ,স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি ও জরুরী প্রয়োজনে ত্রাণ বিতরণসহ সামগ্রিক বিষয়ে বিস্তারিত আলোচনা ও করণীয় নির্ধারন করা হয়।
ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.মো. মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.শামসু্দ্দোহা মুকুল,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, ইন্সপেক্টর (তদন্ত) মো.মমিনুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শাহ মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ, আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান আইনুল হক শাহ, খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার ও ভাবকী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম।