• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুর আইনজীবী সমিতির নির্বাচনে আ. লীগের প্যানেল জয়ী

সিসি নিউজ ডেস্ক ।। রংপুর আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী প্যানেলের ১৫ জন জয় পেয়েছেন। গতকাল বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে নির্বাচন। নির্বাচনের ফলাফল রাত ২টার পর ঘোষণা করা হয়।

নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের দুটি প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় ১৭ সদস্য বিশিষ্ট কমিটির ১৫ জনই আওয়ামী লীগের জয়ী হয়েছেন। কার্যকরী সদস্য পদে বিএনপির দুই প্রার্থী বিজয়ী হয়েছেন। মোট ৩৩৬ জন ভোটারের মধ্যে ৩২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী সমিতির নির্বাচনের রিটার্নিং অফিসার আব্দুর রউফ।

আওয়ামী লীগ প্যানেল থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন আব্দুল হক প্রামাণিক।

ওই প্যানেলের অন্যরা হচ্ছেন- সহসভাপতি জহিরুল আলম, সহসাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, কোষাধ্যক্ষ আকতার হোসেন জুয়েল, বারভবন সম্পাদক মোস্তফা জামান, লাইব্রেরি সম্পাদক রুহুল আমিন তালুকদার, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক আবু সুফিয়ান হিরু, ক্রীড়া ও সাংস্কৃকিত সম্পাদক প্রশান্ত কুমার, কার্যকরী সদস্য ফজলুল হক ফাহিম, গোলাম মওলা চৌধুরী, রাশেদুল ইসলাম রাসেল, মাহমুদুল ইসলাম রানা, আহসানুল হাবীব মিলন, মীর আশরাফুল ইসলাম লানজু ও বিএনপি প্যানেল থেকে নির্বাচিত কার্যকরী সদস্যরা হলেন এ এস এম মাহমুদুল ইসলাম সেলিম ও ফাতেমা আখতার কণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ