• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে করোনায় ৪ জনের মৃত্যু

তাফহিমুল ইসলাম, দিনাজপুর।। দিনাজপুরে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় চারজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ১৭১ জনের মৃত্যু হলো। এছাড়া একই সময় নতুন করে ১৫১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে দুইজন দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসাধীন অবস্থ্যা মারা যান। তারা হলেন- জালাল উদ্দীন(৬৭) ও রফিকুল ইসলাম(৭১)। বাকিরা হলেন, দিনাজপুর সদর উপজেলার সুন্দনবন গ্রামের ইসাহাক আলী(৭০) এবং খানসামা উপজেলার গোয়ালাডিহি গ্রামের আসির উদ্দিন শাহ(৮৫)।

দিনাজপুর সিভিল সার্জন ডা. আবদুল কুদ্দুস জানান, গত ২৪ ঘন্টায় দিনাজপুর জেলার ৩৯৫ জনের নমুনা পরীক্ষায় ১৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৮দশমিক ২২ শতাংশ। এর মধ্যে সদর উপজেলায় ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।সদর উপজেলাতে করোনা শনাক্তের হার ৮৩ শতাংশ।

জেলা সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, জেলায় এখন পযন্ত ৪৭হাজার ৮২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ৮ হাজার ৬১৯। নমুনা পরীক্ষা বিবেচনায়  এ জেলায় করোনা শনাক্তের হার ১৮ দশমিক ০২ শতাংশ। বৃহস্পতিবার প‌র্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৬ হাজার ২৩৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭২ দশমিক ৩৬ শতাংশ। । জেলায় বর্তমান করোনা রোগী রয়েছেন ২ হাজার ২১১ জন। তার মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪৮ জন। অবশিষ্টরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসাসেবা গ্রহণ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ