• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে লকডাউন কার্যকর করতে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী

।। আমিরুল হক ।। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রনে বেশ কড়াকড়ি ভাবে লকডাউনের প্রথম দিন অতিবাহিত হয়েছে উত্তরের জেলা নীলফামারীতে। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া সর্বাত্মক লকডাউনে ভারী যানবাহন সড়কগুলোতে দেখা না গেলেও চলাচল ছিলো রিকশা-ভ্যান আর অটোরিকশার। বন্ধ ছিলো সকল ধরনের দোকান পাট। সামাজিক দুরত্ব নিশ্চিত করণ, মাস্ক ব্যবহারসহ মোট ২১টি বিধিনিষেধ মেনে চলার জন্য পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মাঠে নেমেছে। এছাড়া কাজ করছে মোবাইল কোর্ট। সরকার ঘোষিত সপ্তাহব্যাপী এই লকডাউন চলবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।
এদিন জেলার ছয়টি উপজেলায় চোখে পড়েছে লকডাউন সফল করতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া মনোভাব। বিভিন্না এলাকায় মোড়ে মোড়ে পুলিশ পিকেট তো রয়েইছে একই সঙ্গে বেশ কিছু এলাকায় চলছে টহলদারির কাজও। পাড়া-মহল্লাগুলোতেও চলছে কড়া নজরদারি। যেখানেই লকডাউন উপেক্ষা করার মানসিকতা চোখে পড়েছে সেখানেই পদক্ষেপ নিচ্ছেন আইনের রক্ষকেরা। কোথাও লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছেন তো কোথাও জরিমানা করছেন। আবার কোথাও কোথাও পুলিশকে মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করতে দেখা গেছে।
নীলফামারী পুুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান জানান, কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছে পুলিশের প্রতিটি সদস্য। সরকারী নির্দেশ প্রতিপালন হয় সেজন্য আমরা সার্বক্ষণিক কাজ করবো।
বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ আল মামুন জানান, দুই প্লাটুন বিজিবি সদস্যরা কাজ করবে আগামী এক সপ্তাহ। জেলা সদর ছাড়াও ইউনিয়নগুলোতেও টহলে থাকবে বিজিবি সদস্যরা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে এ কঠোর লকডাউনে মোবাইল কোর্ট পরিচালিতি হবে।
নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, সরকারি ২১ দফা বিধিনিষেধ মেনে চলতে সকাল থেকেই রাস্তায় টহলে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় থাকতে দেয়া যাবে না। করোনা সংক্রমন রোধে শুরু হওয়া এ কঠোর লকডাউনে আগামী ৭ জুলাই পর্যন্ত সেনাবাহিনী, বিজিবি, পুলিশ জেলা ম্যাজিস্ট্রেটের সাথে সমন্বয় করে কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ