• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফোর্টনাইট গেমে ভাঙ্গতে হয় কাবা, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

সিসি নিউজ ডেস্ক।। ফোর্টনাইট নামের একটি অনলাইন মাল্টি প্লেয়ার ভিডিও গেমে কাবাঘর ভেঙে যেতে হয় পরবর্তী লেভেলে। এ গেমটি নিয়ে সতর্কতা জারি করেছে মিসরের প্রখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইলেকট্রনিক ফতোয়া বুধবার এক বিবৃতিতে এই সতর্কতা জানায়। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

ফেসবুকের এক বিবৃতিতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, এর আগে সেন্টার (সেন্টার ফর ইলেকট্রনিক ফতোয়া) কিছু ইলেকট্রনিক গেমের বিরুদ্ধে সতর্কতা জানিয়েছিল। এই সব গেমে তরুণেরা আসক্ত, যা তাদের প্রয়োজনীয় জ্ঞান বা কাজের দিক থেকে মনোযোগ সরিয়ে নিয়ে বাস্তবতা থেকে দূরে এক কল্পনার জগতে আটকে রাখে। এগুলো তাদের ঘৃণা এবং নিজেদের বা অন্যদের ক্ষতি করার দিকে উৎসাহিত করে।

ফোর্টনাইট গেমে পরের ধাপে যেতে কাবা ধ্বংস করার বিষয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এটি তরুণদের বিশ্বাস, আত্মসম্মান ও তাদের পবিত্র স্থানের গুরুত্ব অনুধাবনে প্রভাবিত করবে। সুতরাং, সহিংসতায় উসকানি দেওয়া এবং বিশ্বাসকে বিকৃত করা মিথ্যা ধারণাযুক্ত সব ইলেকট্রনিক গেমস নিষিদ্ধ করতে সেন্টার আহ্বান জানাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ