
ডোমার (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর ডোমার উপজেলায় লকডাউন বিধি অমান্য করায় ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এক লক্ষ ৮৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্র্যাম্যমান আদালত। সোমবার সকল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন হাট-বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিনা শবনম জরিমানার অর্থ আদায় করেন। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাকে সহযোগিতা করে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তাফিজার রহমান জানান, দোকান খোলা রাখার জন্য ডোমার বাজারের এসকে ট্রেডার্সকে এক লক্ষ, নিউ সুখি মা ট্রেডার্সকে ৫০ হাজার, হাবলু ট্রেডার্সকে ২০ হাজার টাকাসহ দোকান খোলা ও মাস্ক না পড়ে চলাচলের জন্য ১০ ব্যক্তি প্রতিষ্ঠানকে মোট এক লক্ষ ৮৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।