• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরের সেই প্রতিবন্ধি যুবকের পাশে দাঁড়ালেন যুবলীগ নেতা ফিরোজ

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে দিনেদুপুরে প্রতিবন্ধি ফেরিওয়ালা ভুট্টু পারভেজ টাকা ছিনতাইয়ের ঘটনায় মঙ্গলবার স্থানীয় থানায় একটি মামলা হয়েছে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আতাউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ছিনতাইকারীদের গ্রেফতারে মাঠে পুলিশ কাজ করছে। আমরা দ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে সক্ষম হবো।

এদিকে তিন সদস্যের পরিবারের একমাত্র উপার্জনশীল ওই প্রতিবন্ধী যুবকের টাকা ছিনতাই হওয়ায় অনাহারে রাত্রি যাপনের খবরে সহযোগিতার হাত বাড়িয়েছে স্থানীয় যুবলীগ নেতা মোস্তফা ফিরোজ। তিনি মঙ্গলবার সকালে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে প্রতিবন্ধী যুবকের হাতে ব্যবসার মূলধন হিসেবে ৪ হাজার টাকা তুলে দেন।

উল্লেখ্য যে, সৈয়দপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকার গোলাম মোস্তফা’র শারীরিক প্রতিবন্ধি ছেলে মো. ভুট্টু পারভেজ (৩২) ক্ষুদ্র ব্যবসায়ী। সে হুইল চেয়ারে করে শহরতলীর বিভিন্ন মুদি দোকানে মালামাল পাইকারী বিক্রি করতো। রবিবার বিকেলে (৪ জুলাই) শহরের ঢেলাপীর হাটে মালামাল বিক্রি করে বাইপাস মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিল। ওই পথে রেলক্রসিংয়ের সামনে এলে মাস্ক পড়া তিন যুবক ধারালো ছুরি দেখিয়ে ভুট্টুর পথরোধ করে এবং তার কাছে থাকা ব্যবসার ২৭শ’ টাকা ছিনিয়ে নেয়। এসময় ভুট্টু চিৎকারের চেষ্টা করলে ছিনতাইকারীরা তার হুইল চেয়ারের একটি পার্টস ভেঙ্গে দিয়ে পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ