সিসি নিউজ ।। নীলফামারীতে যুব মহিলা লীগের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পুষ্পমাল্য অর্পণ শেষে দলীয় কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুব মহিলা লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তির সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ইসরাত জাহান পল্লবী।
আমন্ত্রিত অতিথি হিসেবে জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রোকেয়া ইসলাম রুপালি, সাধারণ সম্পাদক ফরিদা খানম এনা এবং অন্যান্যের মধ্যে যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক জিনাত রেহানা সুরভী বক্তব্য দেন।
পরে শহরের ডিসি মোড়ে পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।