সিসি নিউজ ।। দিনাজপুরের পার্বতীপুরে এক গ্রামপুলিশ সদস্যের ওপর আহত হয়েছেন। সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গ্রাম পুলিশরাও ভূমিকা পালন করে যাচ্ছে।
সোমবার উপজেলার আমবাড়ী বাজারে কর্তব্যরত ৭ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের গ্রামপুলিশ বাবু লাল সরকার (৫৪) মাছহাটিতে সন্ধ্যা ৭টায় এক মাছ বিক্রেতাকে দোকান বন্ধ করতে বলেন এবং ক্রেতাদেরকে তাড়াতাড়ি বাজার থেকে চলে যেতে বললে এক ক্রেতার সাথে তার বাকবিতণ্ডা হয়।
পরে রাত সাড়ে ১০টার দিকে গ্রাম পুলিশ বাবুলাল সরকার বাড়ি যেতে থাকলে পথিমধ্যে কুড়িয়াল পাড়ার কাছে কয়েকজন তাকে আটকিয়ে লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করে। তার চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হলদীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, অভিযোগ পেয়েছি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।