• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জলঢাকায় অবৈধ পথে আসা ৬টি ভারতীয় গরু উদ্ধার, গ্রেপ্তার-৪

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারীর জলঢাকা উপজেলায় অবৈধ পথে আসা ৬টি ভারতীয় গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪ গরু ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের ডিয়াবাড়ি গ্রাম থেকে গরুসহ তাদের আটক করে মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। আটক ব্যক্তিদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এরা হলেন উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের আরাজি শিমুলবাড়ি গ্রামের খয়ের উদ্দিনের ছেলে আমিজার রহমান (৫০), পাচার মামুদের ছেলে আলী হোসেন (৪২), নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার আটগাও এলাকার সালেহ আহমেদের ছেলে ইসমাইল হোসেন (৪৫) এবং ভদ্রগাহ এলাকার সফিউল্লাহর ছেলে দাউদ হোসেন (৪২)।

মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে গরুসহ তাদের আটক করা হয়। এ সময় জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুব হাসান, সহকারী কমিশনার (ভুমি) সিফাত মো. ইশতিয়াক ভ্ঞূা অভিযানের নেতৃত্ব দেন।

এ ঘটনায় তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে জলঢাকা থানায় একটি মামলা দায়ের করেন।’ বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ওসি মো. ফিরোজ কবির বলেন, “ভারতীয় এসব গরু অবৈধ পথে আনা হয়েছিলো। আটক ব্যক্তিদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ