জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারী জলঢাকায় বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের দক্ষিণ কাজিরহাট এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ওই যুবকের নাম গোলাম আজম (৪২) সে ওই এলাকার মৃত আহম্মেদ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায় বৃষ্টিতে মাছ চাষের পুকুর পাড় ভেঙ্গে গেলে মাছগুলো অন্যত্র সরিয়ে নিতে পুকুরের পানি নিষ্কাসন করতে যায়। এসময় বিদ্যুতের তারের সাথে জড়িয়ে গিয়ে বিদ্যুতায়িত হয় ওই যুবক। পরবর্তীতে স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। মৃত্যকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে বলেন পুকুর পাড়ে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে আজমের মৃত্যু হয়েছে।