• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডেঙ্গুতে মারা গেলেন জবি শিক্ষক সাঈদা নাসরিন

সিসি নিউজ ডেস্ক ।। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাঈদা নাসরিন বাবলি। আজ বুধবার (৭ জুলাই) ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সাঈদা নাসরিনের স্বামী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বেশ কিছু দিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে ছিলেন সাঈদা নাসরিন। হাসপাতালে থাকা অবস্থায় তিনি কিডনিজনিত সমস্যায় আক্রান্ত হয়ে পড়েন। গত ৫ জুলাই আইসিইউতে ব্রেন স্ট্রোক করলে অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে তাঁর।

পরিবার সূত্রে জানা যায়, আজ ভোর ৪টায় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁকে দাফন করা হবে সিরাজগঞ্জে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. নূরে আলম আব্দুল্লাহ বলেন, ‘আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন প্রিয় বাবলী। কিছুতেই তাঁকে আমরা ফেরাতে পারলাম না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তাঁর মৃত্যুতে শোকাহত। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন।’

‘প্রচণ্ড জ্বর, আমি মৃত্যুর সঙ্গে লড়ছি’- এই ক্যাপশন লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত ২০ জুন নিজের অসুস্থতার কথা জানান সাঈদা নাসরিন বাবলি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ