• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি

সিসি নিউজ ডেস্ক ।। বেসরকারি কলেজ পরিদর্শনের তথ্য ব্রডশিটে জবাব দিতে প্রতিষ্ঠান প্রধানের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। যথাসময়ে জবাব পাঠাতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

এতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা কমিটির সভাপতিসহ সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে, নিরীক্ষা ও পরিদর্শন অধিদপ্তর যেসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে প্রতিবেদন দিয়েছে ওই সকল প্রতিষ্ঠান পরিদর্শনের জবাব ব্রডশিটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠানো হচ্ছে না। এ কারণে জটিলতা সৃষ্টি হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে ব্রডশিট জবাব চেয়ে এখন থেকে আর শিক্ষাপ্রতিষ্ঠানকে পত্র দেওয়া হবে না। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ব্রডশিট জবাব, প্রমাণের তথ্য ও কাগজপত্র স্বপ্রণোদিত হয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অধিদপ্তরে পাঠাবে। যথাসময়ে কাগজপত্রসহ পূর্ণাঙ্গ ব্রডশিট জবাব পাঠাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ