ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বুধবার দলের সাংগঠনিক জেলার নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
গুলশানের একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হবে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় বলেন, ‘স্যার আগামী ১২ ফেব্রুয়ারি পার্টির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বর্ধিত সভায় বেঠক করবেন। এসময় তিনি নেতাদের সামনে বক্তব্য দিবেন বলেও জানা গেছে।’