খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া দূরারোগ্য রোগে আক্রান্ত ১৫ জন রোগীদের মাঝে জন প্রতি ৫০হাজার টাকার সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ২০২০-২১ অর্থ বছরের তৃতীয় কিস্তির এসব চেক রোগীদের মাঝে বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আবু হাতেম ও ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো.মারুফ হাসান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা ও এলজিইডি প্রকৌশলী হারুন-অর-রশিদ।