• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৯ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন

সিসি নিউজ ডেস্ক ।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাছ চুরির অপবাদে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে মধ্যযুগীয় কায়দায় গাছে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।

জুয়েল রানা (৯) নামের আহত শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জুয়েল উপজেলার দৌলতপুর ইউনিয়নের মল্লিকপুর সরকার পাড়া গ্রামের মনির উদ্দিনের ছেলে। এই ঘটনায় অভিযুক্ত রমজান আলী বাসুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, জুয়েল রানা পূর্ব মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণির ছাত্র। গত শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মাছ চুরির অপবাদ দিয়ে একই গ্রামের রমজান আলী বাসু তাকে একটি গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালায়। পরে সেখান থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়ে সে। পরে তাকে পীরগঞ্জ উপজেলা কমপ্লেক্স এ ভর্তি করা হয়।

তবে অভিযুক্ত রমজান বাসু বলেন, হাসি তামাশা করে তাকে বেঁধে দুইটা বারি মেরেছি। নির্যাতন করিনি।

জুয়েলকে নির্যাতনে ছবি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তা পুলিশের নজরে আসে। পুলিশ তৎক্ষনাৎ ঘটনাস্থলে গিয়ে রমজান আলীকে আটক করে নিয়ে আসে। পরে তার বিরুদ্ধে মামলা করে পুলিশ।

এ বিষয়ে ওসি প্রদীপ কুমার রায় বলেন,এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে। আসামীকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ