জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের ক্ষেতলালে টিসিবির পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মেহেদি হাসান (১৮) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৭জুলাই) দুপুরে উপজেলার ঠাকুরবাড়ী মোড় এলাকায় জয়পুরহাট-ক্ষেতলাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি নীরেন্দ্রনাথ মন্ডল জানান, মেহেদি ক্ষেতলাল থেকে জয়পুরহাট শহরে যাচ্ছিলেন। পথে ঠাকুরবাড়ী মোড়ে পৌছালে জয়পুরহাটগামী টিসিবির পণ্যবাহী একটি ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকটিকে পুলিশ আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়।