• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বাসের লকারে নির্দয়ভাবে ছাগল পরিবহন, আটক ২

সিসি নিউজ ডেস্ক ।। নির্দয়ভাবে প্রায় ১৪ ঘণ্টা বাসের লকারে আটকিয়ে ৪৬টি ছাগল পরিবহন করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। এ ঘটনায় ছাগলের মালিকসহ দুজনকে আটক করা হয়েছে।

পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘১৪ ঘণ্টা বাসের লকারে বন্দি ৪৬ ছাগল’ শিরোনামে একটি সংবাদ ১৬ জুলাই গণমাধ্যমে প্রকাশিত হয়। এই সংবাদে উল্লেখ করা হয়, দিনাজপুর থেকে নওশীন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের মালপত্র রাখার লকারে গাদাগাদি করে আটকে সিলেটে নেওয়া হয়েছে ৪৬টি ছাগল। বর্বরোচিত উপায়ে লকারের মধ্যে দীর্ঘ সময় ঠাসাঠাসি করে আটকে রেখে পরিবহন করায় অসুস্থ হয়ে পড়ে ছাগলগুলো।

শিবগঞ্জের ওসি তাৎক্ষণিকভাবে অভিযুক্তদেরকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। ছাগলের মালিক মো. মোয়াজ্জেম হোসেন‌কে গাইবান্ধার সীমান্তবর্তী এলাকা থেকে আটক ক‌রে পুলিশের হেফাজতে নেওয়া হয়। পরে মো. জিন্নাহ না‌মে আরও একজন‌কেও এই ঘটনায় পু‌লিশ হেফাজ‌তে নেওয়া হয়। ছাগল পরিবহনের সঙ্গে সম্পৃক্ত অন্যদেরকেও আইনের আওতায় আনতে তৎপরতা চলমান রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ