• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মোশাররফ করিমের বিরুদ্ধে মানহানি মামলা

সিসি নিউজ ডেস্ক ।। বৈশাখী টিভিতে ‘হাই প্রেসার-২’ নামে একটি নাটকে আইনজীবীদের হেয় প্রতিপন্ন করার অভিযোগে অভিনেতা মোশাররফ করিমের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় তিনি ও টেলিভিশন কর্তৃপক্ষসহ পাঁচ জনকে বিবাদী করে মানহানি মামলা করেছেন এক আইনজীবী।

রোববার কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নং আমলি আদালতে ৫০ কোটি টাকার এ মানহানি মামলা করেন আইনজীবী মো. রফিকুল ইসলাম হোসাইনী।

মামলায় অভিযোগে বলা হয়, ‘হাই প্রেসার-২’ নাটকটি বৈশাখী টিভির ওয়েব পোর্টালেও প্রচারিত হয়। এতে আইন পেশাকে কটাক্ষ করা হয়েছে। তাই এ মামলায় অভিনেতা মোশাররফ করিম, অভিনেতা জামিল হোসেন, ফারুক আহমেদ, আদিবাসী মিজান ও বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।

মামলার বাদী অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম হোসাইনী বলেন, বিষয়টি আইন পেশার জন্য কটাক্ষ ও মানহানিকর। তাই শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ মামলাটি তদন্ত সাপেক্ষে আগামী ১৮ আগস্ট রিপোর্ট দাখিলের জন্য পিবিআইকে নির্দেশে দিয়েছেন। আশা করি, আমরা ন্যায়বিচার পাবো।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ