• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনায় রামেক হাসপাতালে আরো ১৮ মৃত্যু

সিসি নিউজ : করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তাঁরা।

১৮ জনের চারজন মারা গেছেন করোনা সংক্রমণে এবং উপসর্গ নিয়ে মারা গেছেন বাকি ১৪ জন।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আজ শুক্রবার (২১ জুলাই) সকালে এসব তথ্য জানিয়েছেন।

শামীম ইয়াজদানী আরো জানান, মৃত ১৮ জনের আটজন  রাজশাহীর, নাটোরের চারজন, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জে দুইজন করে এবং নাওগাঁ ও কুষ্টিয়ায় একজন করে রয়েছেন। তিনি জানান, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৫ জন। এ নিয়ে ৪৫৪ বেডের বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ৪৩৭ জন।

রামেক হাসপাতাল পরিচালক জানান, ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দুটি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ২৮২ জনের। করোনা শনাক্ত হয়েছে ৯৬ জনের। শনাক্তের হার ৩৪ দশমিক ৪ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ