• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর ও ডোমারে করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু

সিসি নিউজ ।।  নীলফামারীর সৈয়দপুর ও ডোমারে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নীলফামারী জেনারেল হাসপাতালে তিনজন ও সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুলাই) জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত ব্যাক্তিরা হলেন- সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের জাহানারা বেগম (৭২) ও বোতলাগাড়ী ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের বেলাল হোসেন (৬০)। ডোমার উপজেলার চিকনমাটি বসতপাড়া গ্রামের হামিদুল ইসলাম (৬৫), একই উপজেলার পাঙ্গামটুকপুর মিস্ত্রিপাড়া গ্রামের সুধীর চন্দ্র রায় (৭৫)।
ডা. জাহাঙ্গীর কবির বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ১৫ নমুনা পরীক্ষায় জেলায় নতুন করে আরও ৬ জন করোনা পজিটিভ হন। এ সময়ে সুস্থ হয়েছেন ১৯ জন।’
জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হন দুই হাজার ৯৪৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৩৩০ জন। জেলায় মৃত্যুবরণ করেছেন ৬০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ