কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে ১৯জুয়ারীর পাঁচ দিন করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) কমল সিংহ ঘোষ ওই দন্ডাদেশ প্রদান করেন।
সোমবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বাংলাবাজার, বাজেডুমুরিয়া, কেশবা, টেপারহাট এবং উপজেলা পরিষদ সংলগ্ন এলাকা থেকে জুয়া খেলার সময় তাদের আটক করে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক প্রত্যেকে পাঁচ দিন করে কারাদন্ড প্রদান করেন। বিকেলে দন্ডাদেশপ্রাপ্তদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শাহ আলম।