• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মুহম্মদ এনামুল হকের শ্বাশুড়ীর ইন্তেকাল

সিসি নিউজ ।। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান (শিশু) ও সৈয়দপুর শহরে বাঙ্গালীপুর নিজপাড়া যমুনা লেনের বাসিন্দা ডা. মুহম্মদ এনামুল হকের শ্বাশুড়ী জুলেখা বেগম বার্ধক্যজনিত কারণে গত সোমবার (১৯ জুলাই) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশ কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত নানা রকম রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন, শুভাকাঙক্ষী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। পরদিন গত মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় মরহুমার সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের মুশরুত ধুলিয়া গ্রামের বাড়িতে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকত চৌধুরী, নীলফামারী জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার, মো. শামীম চৌধুরী, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, নারী ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, সৈয়দপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. বেলাল আহমেদ, সাবেক পৌর কাউন্সিলর আল মামুন সরকার, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ডা. শেখ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ডা. মো. মাহ্বুবুল হক দুলাল, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) সৈয়দপুর শাখার সভাপতি ডা. মো. মাহ্বুবুল হক দুলাল ও সাধারণ সম্পাদক ডা. মো. আনিছুল হক, খাতামধুপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. জুয়েল চৌধুরী, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পদক তোফাজ্জল হোসেন লুতু, অনলাইন নিউজপোর্টাল সিসিনিউজ ২৪ ডটকম এর প্রকাশক ও সম্পাদক মো. জসিম উদ্দিন প্রমূখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রসঙ্গত, মরহুমা জুলেখা বেগম ছিলেন সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের মুশরুত ধুলিয়া গ্রামের বাসিন্দা মরহুম দবির উদ্দিন সরকারের স্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ