• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে লকডাউন না মানায় কাপড় ব্যবসায়ীর জেল 

সিসি নিউজ ।। নীলফামারী সৈয়দপুরে করোনা সংক্রমন প্রতিরোধে চলমান কঠোর লকডাউনের তৃতীয় দিনে বিধিনিষেধ না মানায় ৬ মামলায় ২০ হাজার  টাকা জরিমানাসহ এক কাপড় ব্যবসায়ীর ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। লকডাউন উপেক্ষা করে স্বাস্থ্যবিধি না মানায় (২৫ জুলাই) রবিবার সৈয়দপুরে ভ্রাম্যমান আদালতে ওই দন্ডাদেশ দেয়া হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সরকারি বিধিনিষেধ অমান্য করে কঠোর লকডাউনের তৃতীয় দিন শহরের শহীদ ডা: শামসুল হক রোডের কাপড় ব্যবসায়ী জুবায়ের (৩০) কে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
অপরদিকে শহরে দোকানের অর্ধেক শার্টার তুলে ব্যবসা করায় সনু, সমশের, মাহতাব আলী ও তারিকসহ ৫ হাজার টাকা করে  ৬ জন ব্যবসায়ীর জরিমানা করা হয় ২০ হাজার  টাকা।  রবিবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত ওই আদালত পরিচালনা করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রমিজ আলম। অভিযান চলাকালে সৈয়দপুর থানা পুলিশ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ২২ তারিখ থেকে ২৫ জুলাই দুপুর পর্যন্ত এ উপজেলায় ভ্যাম্যমান আদালতে ২৭ মামলায় ২০ হাজার ৪ শত টাকা জরিমানা, এক ব্যাক্তির ৭ দিন ও অপর ব্যক্তির ৩ দিনের বিনাশ্রমে কারদন্ড দিয়েছে ভ্রম্যমান আদালতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ