• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে জাল কাগজসহ মাইক্রোবাস চালক আটক

।। রেজা মাহমুদ ।। নীলফামারীর সৈয়দপুরে জাল মামলার কাগজ নিয়ে মাইক্রোবাস চলাকালে মনোয়ার (৩০) নামের এক চালককে আটক করেছে পুলিশ। রবিবার রাতে সাড়ে ৯ টায় শহরের পাঁচমাথা মোড়ে ট্রাফিক সার্জেন্ট আশরাফ কোরাইশি তাকে আটক করে।
আটক মনোয়ার রংপুর জেলার হাজিরহাটের কারেন্টের হাট এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রংপুর থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রোঃ চ-১১৩৬১৫ নম্বরের মাইক্রোবাস সৈয়দপুর শহরের ভিতরের দিয়ে যাচ্ছিল। বঙ্গবন্ধু চত্বরের ট্রাফিক বক্সের সামনে আসলে মাইক্রোবাসটির গতিরোধ করে ট্রাফিক পুলিশ। চালকের গতিবিধি ও কথা বার্তা সন্দেহ হলে গাড়িটিকে আটক করা হয়। পরে চালক একটি মামলার কাগজ (কেসস্লিপ) দেখিয়ে চলে যেতে চেষ্টা করেন। পুলিশের সন্দেহ হলে যাচাই করে। এতে চালক মনোয়ার হোসেনের (৩০) নাম উল্লেখ না করে রফিকের নাম উল্লেখ করা হয়। চালক মনোয়ার হোসেন জানান, আমি এই কেসস্লিপটি রংপুর কোতোয়ালী থানার ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা কাছ থেকে নিয়েছি।
এ বিষয়ে ট্রাফিক পুলিশ সার্জেন্ট আশরাফ কোরাইশি বলেন, গাড়ির চালকের কেসস্লিপ দেখে সন্দেহ হলে চালককে আটক করা হয়। কেসস্লিপে রফিক নাম উল্লেখ থাকলেও চালকের নাম মনোয়ার হোসেন। সে এক পর্যায়ে কেসস্লিপটি জাল বলে স্বীকার করেন। তদন্তের স্বার্থে মাইক্রোবাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তদন্তের পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ