• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জে ওয়াই ফাই ব্যবসা নিয়ে ডাব্লু গ্রুপের হামলায় আহত-৩

কিশোরগঞ্জ, (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর ডাক্তার পাড়ায় সোমবার দুপুরে ওয়াইফাই সংযোগ দেয়া ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা ষষ্ঠ শ্রেণীর ছাত্রী শিলা মনি, সংরক্ষিত মহিলা সদস্যা মিম চৌধুরী ও হাসিনা বেগমকে পিটিয়ে গুরত্বর জখম করে প্রতিপক্ষরা। আহতদের কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।
প্রত্যক্ষদর্শি সূত্রে জানা গেছে, ডাক্তার পাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে তাহেরুল ইসলাম ডিস লাইন ব্যবসার সাথে (মাইক্রো স্যাটেলাইট সিস্টেম) ওয়াই ফাই সংযোগের ব্যবসা করে আসছেন। একই গ্রামের নবিয়ার রহমানের ছেলে ডাব্লু, লাজেল, লাভলু ইদানিং ওয়াইফাই ব্যবসা শুরু করেছেন। প্রতিবেশী একজন ওয়াইফাই গ্রাহক প্রথমে ডাব্লু গংদের সাথে সংযোগ নেয়ার বিষয়ে কথা বলে। কিন্তু ওই গ্রাহক তাদের কাছে সংযোগ না নিয়ে দামে কম পাওয়ায় তাহেরুল কাছে সংযোগ নেয়। এঘটনা জানার পর ডাব্লু গংদের ১৫ থেকে২০ জনের একটি লাঠিয়াল বাহিনী তাহেরুল ইসলামের বাড়ীতে হামলা করে।
এসময় ষষ্ঠ শ্রেণীর ছাত্রী শিলা মনি, ওই ইউনিয়নের ৪,৫ ও৬ নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত সদস্যা মিম চৌধুরী ও হাসিনা বেগম লাঠির আঘাতে গুরত্বর আহত হয়। এ ব্যাপারে তাহেরুল ইসলাম থানায় অভিযোগ দায়ের করেছে।
কিশোরগঞ্জ থানার কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ