• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত ৬

সিসি নিউজ ডেস্ক ।। কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালির একটি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ জন নিহত হয়েছে। এ সময় এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে উখিয়ার বালুখালী ১০ নম্বর ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বালুখালী ক্যাম্প-১০ এর জি-৩৭ ব্লকের শাহ আলমের স্ত্রী দিল বাহার (৪২), তার শিশু সন্তান শফিউল আলম (৯), জি-৩৮ ব্লকের মোহাম্মদ ইউসূফের স্ত্রী গুল বাহার (২৫), তার আড়াই মাসের শিশু সন্তান আব্দুর রহমান ও তার কন্যা আয়েশা সিদ্দীকা (১)। তবে পানিতে মারা যাওয়া শিশুটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসৌদ্দজা নয়ন জানান, বালুখালী ক্যাম্প-১০ এ পাহাড় ধসে ৫ জন নিহত হয়েছে। এ সময় পানিতে ডুবে আরও এক শিশু মারা গেছে। পাহাড় ধসে নিহতদের অধিকাংশই শিশু।

এর আগে মঙ্গলবার ভোর থেকে টানা বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪টি রোহিঙ্গা শিবিরের ৮টি ক্যাম্পের অন্তত লক্ষাধিক বসতঘর পানির নিচে তলিয়ে গেছে। টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে এসব বসতির রোহিঙ্গারা পানিবন্দি হয়ে পড়েছে।

মঙ্গলবার দুপুর পর্যন্ত এসব বসতঘরের রোহিঙ্গারা পানিবন্দি আছেন বলে জানা গেছে।

প্লাবিত হওয়া ক্যাম্পগুলো হলো কুতুপালং ক্যাম্প-৫, বালুখালী ১ নং ক্যাম্প, টেকনাফের ২৬ নং ক্যাম্প, জামতলী ক্যাম্প, হাকিমপাড়া, ২৪ নং ক্যাম্প, ২৭ নং ক্যাম্প ও মধুছড়া ক্যাম্পের লক্ষাধিক রোহিঙ্গা বসতি পানিতে তলীয়ে গেছে।

কুতুপালং ক্যাম্প-৫ এর জি-৪ ব্লকের হেড মাঝি শওকত উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, ভোর থেকে বৃষ্টি হচ্ছে। এ কারণে ক্যাম্পের বিভিন্ন ব্লকের রোহিঙ্গারা পানিবন্দি হয়ে পড়েছে। পাহাড়ি ঢলের কারণে পানি বাড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ