• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এসএসসির সংশোধিত অ্যাসাইনমেন্ট প্রকাশ

সিসি নিউজ ডেস্ক ।। ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সংশোধিত অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। তিন সপ্তাহের জন্য পাঠানো আগের অ্যাসাইনমেন্ট সংশোধন করে রবিবার (১ আগস্ট) সংশোধিত অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।

চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের সাতটি নির্বাচনি বিষয়ের অ্যাসাইনমেন্ট সংশোধন করা হয়েছে। এরমধ্যে চারটি বিষয়ের অ্যাসাইনমেন্টের শিরোনাম সংশোধন হয়েছে। দুটি বিষয়ের কিছু অংশ নতুন করে সংযোজন করা হয়েছে। আর পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের প্রথম অধ্যায়ের অ্যাসাইনমেন্ট পরিবর্তন করা হয়েছে।

আদেশে জানানো হয়, গত ১৮ জুলাই প্রথম পর্যায়ে তিন সপ্তাহের ছয়টি অ্যাসাইনমেন্ট প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে সংশোধন করা অ্যাসাইনমেন্টের কপি পাঠানো হয়েছে।

আদেশে পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়ের অ্যাসাইনমেন্টের শিরোনাম সংশোধন করে করা হয়েছে ‘সরল যন্ত্র ও তার ব্যবহার’। পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের অ্যাসাইনমেন্টের শিরোনাম পরিবর্তন করে করা হয়েছে ‘গতি ও এর রাশিমালা’।

হিসাববিজ্ঞান ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের শিরোনাম পরিবর্তন করে করা হয়েছে ‘সাধারণ জাবেদার ধারণা ও গুরুত্ব’। উচ্চতর গণিতের একাদশ অধ্যায়ের অ্যাসাইনমেন্টের শিরোনাম বদলে করা হয়েছে ‘স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে বহুভুজ সংক্রান্ত সমস্যা সমাধান’।

রসায়ন তৃতীয় অধ্যায়ের অ্যাসাইনমেন্ট কলামের শুরুতে ‘বিভিন্ন (চারটি) মৌলের নিউট্রন সংখ্যা, বোর মডেল অনুসারে পরমাণুর গঠনের চিত্র, শক্তিস্তরে ইলেক্ট্রন বিন্যাস এবং উপশক্তিস্তরে (অরবিটালসমূহে) ইলেক্ট্রন বিন্যাস’ অংশটি যুক্ত হয়েছে। রসায়ন চতুর্থ অধ্যায়ের অ্যাসাইনমেন্টের শুরুর ‘মৌলের ইলেক্ট্রন বিন্যাসের আলোকে পর্যায় সরণিতে অবস্থান, তুলনামূলক আয়নীকরণ এবং মৌল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণি বৈশিষ্ট্য’ অংশটি যুক্ত করা হয়েছে।

আর পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের প্রথম অধ্যায়ের অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ