• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ছুরিকাঘাতে মাদক ব্যবসায়ী আহত

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে শেরু (২৫) নামে এক মাদকব্যবসায়ীর পেটে ছুরিকাঘাত করা হয়েছে। এতে তিনি আহত হয়ে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। তাঁর অবস্থা আশংকাজনক।

গত রোববার দিবাগত রাত ২টার দিকে শহরের গোলাহাট কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। আহত শেরু গোলাহাট কবরস্থান রোড এলাকার বাসিন্দা এবং ওই কবরস্থানের সাবেক খাদেম মৃত্য খোদা উদ্দীনের ছেলে।

সৈয়দপুর থানা পুলিশ ছুরিকাঘাতকারী সন্দেহভাজন হিসেবে লাবু (২২) নামে একজনকে আটক করেছে। আটক লাবু গোলাহাট রেলওয়ে কলোনী এলাকার নুর আলমের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে শেরুকে বাড়ি থেকে কয়েকজন যুবক ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই বাড়ি থেকে কিছু দুরে শেরুর চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশিরা ছুটে যান। সেখানে গিয়ে তাঁরা শেরুর পেটের একাংশ কাটা অবস্থায় দেখতে পান । পরিবারের সদস্যরা তাঁকে রক্তাক্ত অবস্থায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসা কর্মকর্তা তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) পাঠান।

জানতে চাইলে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ