• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেশে ট্রায়ালের অনুমোদন পেল ভারতীয় কোভ্যাকসিন

সিসি নিউজ ডেস্ক ।। করোনাভাইরাস প্রতিরোধে ভারতের নিজস্ব উদ্ভাবিত কোভ্যাকসিনকে ট্রায়ালের অনুমোদন দিয়েছে সরকার। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড কাউন্সিল (বিএমআরসি) এই অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার সকালে বিএমআরসির চেয়ারম্যান অধ্যাপক ডা. মোদাচ্ছের আলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কিছুদিন আগেই কোভ্যাকসিন টিকা দেশে ট্রায়ালের অনুমোদন চেয়েছিল আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। সম্পূর্ণ বৈজ্ঞানিক তথ্য এবং যুক্তির ওপর ভিত্তি করে আমরা অনুমোদন করেছি। ফলে এই টিকা ট্রায়ালে আর কোনো বাধা নেই।’

জানা গেছে, করোনা মোকাবিলায় ভারতের নিজস্ব প্রযুক্তি ও উদ্যোগে তৈরি টিকার ট্রায়ালের জন্য কয়েক মাস আগে বিএমআরসিতে আবেদন করেছিল আইসিডিডিআরবি। প্রতিষ্ঠানটির বিজ্ঞানী কে. জামান এই ট্রায়ালের প্রধান গবেষক। তবে কবে নাগাদ ট্রায়াল শুরু হবে, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

ভারতের তেলেঙ্গানা রাজ্যভিত্তিক ওষুধ ও টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভারত বায়োটেক এ টিকার উদ্ভাবক।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ