• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নায়িকা পরীমনির বাসায় র‌্যাবের অভিযান

সিসি নিউজ ডেস্ক ।। সাম্প্রতিক সময়ের আলোচিত চলচ্চিত্র নায়িকা পরীমনির বনানীর বাসায় র‌্যাবের অভিযান চলছে। গনমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

বুধবার রাজধানীর বনানীর ১৯ নং রোডের ১২ নম্বর বাড়িতে বিকেল ৪টায় এ অভিযান শুরু হয়।

এ বিষয়ে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন গণমাধ্যমকে বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা পরীমণির বাসায় র‍্যাব অভিযান পরিচালনা করছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

র‌্যাবের একটি সূত্র জানায়, সম্প্রতি হেলেনা জাহাঙ্গীর, ফারিয়া মাহাবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে গ্রেপ্তারের ঘটনার ধারাবাহিকতায় নায়িকা পরীমনির বাসায় এ অভিযান চলছে।

এর আগে, নিজের ফেসবুক পেইজ লাইভে এসে পরীমনি বলেন, পুলিশ পরিচয়ে কে বা কারা অভিযান চালাচ্ছে। যারা এসেছে তারা পুলিশ নাম দিয়ে ভাঙচুর চালাচ্ছে। কেউ লাল পোশাকে কেউ সাদা পোশাকে আসছে।

তিনি অভিযোগ করেন, তারা দরজার সামনে এসে আমাকে বলছে আমরা পুলিশ দরজা খুলেন। আমাকে হুমকি দিচ্ছে। তবে আমি দরজা খুলব না। কোন পুলিশ এভাবে অভিযান চালায় না। বাসায় আমার বয়স্ক নানা আছেন।

লাইভে পরীমনি বলেন, আমি খুব ভয় পাচ্ছি। সাংবাদিক বা পুলিশ আপনারা কেউ আসেন। অনেক সময় ধরেই আপনার লাইভটি দেখছেন। যতক্ষণ পর্যন্ত কেউ না আসবেন আমি লাইভটি চালাবো।

তিনি আরও বলেন, ডিসি হারুন ভাইকে (তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) হারুন-অর-রশিদ) ফোন দিয়েছি উনি জানিয়েছেন আমাদের কেউ যায়নি।

তবে অল্পসময় পরেই পরীমনির ওই লাইভ বন্ধ হয়ে যায়।

প্রসঙ্গত, কিছুদিন আগে উত্তরা বোট ক্লাবে ধর্ষণ-হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করে নায়িকা পরীমনি সংবাদ শিরোনাম হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ