• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টাইগারদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

সিসি নিউজ ডেস্ক ।। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় পাওয়ায় বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার রাতে পৃথক বার্তায় তারা এ অভিনন্দন জানান।

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সঙ্গে পাঁচবারের দেখায় এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। এর আগে গতকাল প্রথম জয় পায় বাংলাদেশ।

বুধবার রাতে রাজধানীর মিরপুর স্টেডিয়ামে নুরুল হাসান-আফিফ হোসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় টাইগাররা। এতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

টস জিতে ব্যাটিংয়ে নেমে মুস্তাফিজ-শরিফুলের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২১ রানেই থামে অজিরা। পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে যেতে নির্ধারিত ২০ ওভারে টাইগারদের দরকার ১২২ রান, যা পাঁচ উইকেট ও ৮ বল হাতে রেখেই পার করে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ