• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রযোজক রাজ আটক, নেওয়া হয়েছে র‍্যাব সদর দপ্তরে

সিসি নিউজ ডেস্ক।। চিত্রনায়িকা পরীমণিকে আটকের পর চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকেও আটক করেছে র‍্যাব। বনানীর জি ব্লকের ৭ নম্বর রোডের ৪১ নম্বর বাসা থেকে তাঁকে র‍্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার (৪ আগস্ট) রাত আটটার দিকে র‍্যাবের একটি দল রাজের বাসায় অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টার অভিযানে রাজের বাসা থেকে দেশি বিদেশি বিপুলসংখ্যক মদের বোতল ও সিসা সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব।

নজরুল ইসলাম রাজের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম রাজ মাল্টিমিডিয়া। রাজের বাসায় অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর হুসাইন রইসুল আজম।

এর আগে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গতকাল মঙ্গলবার (৩ আগস্ট) রাতে অস্ত্র ও মাদকসহ শরফুল হাসান ওরফে মিশু হাসান (৩১) ও তার সহযোগী মাসুদুল ইসলাম ওরফে জিসানকে (৩৯) গ্রেপ্তার করেছে র‍্যাব-১। গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে ১টি আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড গোলাবারুদ, ইয়াবা ১৩ হাজার ৩০০ পিস, একটি বিলাসবহুল ফেরারি মডেলের গাড়ি, শিশার সরঞ্জামাদি,২টি ল্যাপটপ, মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চেকবই ও এটিএম কার্ড, পাসপোর্ট এবং ভারতীয় জাল মুদ্রা ৪৯ হাজার ৫০০ রুপি জব্দ করা হয়।

র‍্যাব জানায়, শরফুল হাসান ওরফে মিশু হাসানের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

এর আগে আজ বুধবার সন্ধ্যায় বনানীর লেক ভিউ ১৯ /এ নম্বর রোডের ১২ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে পরীমণিকে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় বিপুল মাদক ও অবৈধ সরঞ্জাম উদ্ধার করা হয়। তাঁকে র‍্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।

জানা যায়, পরীর প্রথম ছবি ভালোবাসা সীমাহীন-এর প্রযোজক ছিলেন এই নজরুল ইসলাম রাজ। তিনি প্রযোজনার পাশাপাশি নাটক নির্মাণ ও অভিনয়ও করে থাকেন। তার হাত ধরেই নাটক থেকে সিনেমায় নাম লেখান পরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ