• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে শেখ কামালের ৭২তম জন্মদিন পালিত

সিসি নিউজ ।। নীলফামারীতে বঙ্গবন্ধুর পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হয়। এতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নীলফামারী পৌরসভা, জেলা আওয়ামীলীগ, জেলা ক্রীড়া সংস্থা।

পরে ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ, পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, ইটাখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জু, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক তরিকুল ইসলাম গোলাপ, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী।

অনুষ্ঠানে ১০জন প্রবীণ ক্রীড়াবিদকে সম্মাননা প্রদান শেষে নীলফামারীর পৌরসভার আয়োজনে শেখ কামাল স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গাছের চারা রোপন করা হয়। একই অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে অনুর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মারুফা আকতারকে ক্রিকেট ব্যাট প্রদান করেন প্রধান অতিথি। এছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন খানি, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজান অনুষ্ঠিত হয়।

এছাড়াও বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জেলার অন্যান্য উপজেলায় দিবসটি পালিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ