• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এসপির বাসায় গুলিবিদ্ধ হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

সিসি নিউজ ডেস্ক ।। ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদারের বাসায় গুলিবিদ্ধ হয়ে মেহেদী হাসান (২২) নামে এক কনস্টেবলের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে রাজধানীর রমনার শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরনির সরকারি বাসায় এ ঘটনা ঘটে।

রমনা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এসপির বাসায় নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন মেহেদী হাসান। বিকেল পৌনে ৪টার দিকে তিনি গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নিজের গুলিতেই তার মৃত্যু হয়।

এসপি মারুফ হোসেন সরদার বলেন, বাসার প্রধান ফটকে সেন্ট্রি হিসেবে দায়িত্ব পালন করছিলেন মেহেদী হাসান। তার সঙ্গে গুলি লোড করা অবস্থায় রাইফেল ছিল। ওই অস্ত্রের একটি গুলি তার থুতনি দিয়ে ঢুকে মাথা দিয়ে বেরিয়ে যায়। বাকি গুলিগুলো অস্ত্রের মধ্যেই ছিল। এটি আত্মহত্যা হয়ে থাকতে পারে। আবার দুর্ঘটনাও হতে পারে। তদন্তে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ