• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পরীমনির সঙ্গে সখ্যতার অভিযোগে সাকলায়েনকে পিওএম পশ্চিমে পদায়ন

সিসি নিউজ ডেস্ক ।। মাদকের মামলায় গ্রেপ্তার আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে নিজ বাসায় নিয়ে অবস্থান করার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া এডিসি গোলাম মোহাম্মদ সাকলায়েন শিথিলকে ডিবি থেকে সরানো হয়েছে। ডিবি থেকে তাকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিমে পদায়ন করা হয়েছে।

শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন বলেন, ‘ডিএমপি কমিশনার স্যারের নির্দেশে এডিসি গোলাম সাকলায়েন শিথিলকে পিওএম পশ্চিমে পদায়ন করা হয়েছে।’ সাকলায়েন সেখানে কখন যোগ দিবেন জানতে চাইলে ডিসি মিডিয়া বলেন, ‘অর্ডার হয়ে গেছে। তিনি সেখানে যে কোন সময় যোগ দিবেন।’

এর আগে সকালে এডিসি গোলাম সাকলায়েন শিথিলকে ডিবির সব দায়িত্ব থেকে নিবৃত্ত করা হয়। ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছিল।

ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার সকালে সাংবাদিকদের বলেন, ‘নায়িকা পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ ওঠায় গোলাম সাকলায়েন শিথিলকে ডিবি থেকে সরিয়ে দেয়া হচ্ছে।’

সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. ওমর ফারুক বলেছেন, ‘ডিবি কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের অনৈতিক সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখছে সিআইডি।’ তিনি বলেন, ‘৬ আগস্ট আমরা মামলার ডকেট বুঝে পেয়েছি, আসামির হেফাজতও বুঝে পেয়েছি। আসামিদের মধ্যে পরীমনি, মডেল মৌ, পিয়াসা ও নজরুল ইসলাম রাজ বর্তমানে সিআইডির হেফাজতে রয়েছে। হেলেনা জাহাঙ্গীর ও মিশু হাসান বর্তমানে আমাদের হেফাজতে নেই। তারা অন্য মামলার তদন্তে ডিএমপির হেফাজতে।’

গত ১৩ জুন ঢাকা বোট ক্লাবে গিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ করেন চলচ্চিত্র নায়িকা পরীমনি। এর পরদিনই উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় ব্যবসায়ী নাসির ইউ মাহমুদকে। পরে এই ঘটনায় গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ পরীমণিকে গোয়েন্দা কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। আলোচিত বোট ক্লাব মামলার তদারক কর্মকর্তার দায়িত্ব পান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান জোনের এডিসি গোলাম সাকলায়েন। তদন্তে করতে গিয়ে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে সাকলায়েনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

গণমাধ্যমের খবরে বলা হয়, পরিচয়ের পর নিয়মিত পরীমণির বাসায় যাতায়াত শুরু করেন পুলিশের সেই কর্মকর্তা। মাঝে মাঝে গাড়ি নিয়ে বের হতেন দু’জনে। বিবাহিত সেই পুলিশ কর্মকর্তা নিজেকে পরিচয় দিয়েছিলেন অবিবাহিত হিসেবে। সর্বশেষ পরীমনি সেই পুলিশ কর্মকর্তার বাসায় এসে অবস্থান করেন প্রায় ১৮ ঘণ্টা। বিষয়টি নিয়ে তোলপাড় চলছে পুলিশে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ