• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নারীর দুই হাতে দুই ডোজ টিকা দিলেন দুই স্বাস্থ্যকর্মী

সিসি নিউজ ডেস্ক ।। রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইসমত আরা (৩১) নামে এক গৃহবধূকে দুই হাতে দুই ডোজ টিকা দেওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ী দাখিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

টিকা গ্রহণকারী ইসমত আরার স্বামী নাহিদুল হক স্বপন জানান, সকালে তাঁর স্ত্রী টিকা নিতে গেলে স্বাস্থ্যকর্মী তাঁর বাম হাতে টিকা দেন। টিকা দেওয়ার স্থানে অন্য হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখেন তিনি। এ সময় আরেক স্বাস্থ্যকর্মী এসে ডান হাতে টিকা দেন। একসঙ্গে দুই ডোজ টিকা দেওয়ায় দুশ্চিন্তায় আছেন তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন বলেন, এক নারীকে করোনা টিকার ডবল ডোজ দেওয়া হয়েছে। এটা আসলে ভুলবশত অথবা অসতর্কতার কারণে হতে পারে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে বলা যাবে কেন এমন ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত ওই নারী সুস্থ আছেন। তাঁকে বালিয়াকান্দি হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ