• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ভালোবাসার দাম ৩৮০ টাকা!

Loveনিউজ ডেস্ক: বিশ্ব ভালোবাসা দিবস তথা ভ্যালেন্টাইনস ডে ১৪ ফেব্রুয়ারি। ভালোবাসা দিবসের অন্যতম পণ্য ফুল। আর ব্রিটেনের অন্যতম সুপার চেইনশপ লিডল এবারের ভালোবাসা দিবসে ১২টি লালগোলাপ বিক্রি করবে মাত্র তিন পাউন্ডে (বাংলাদেশী অর্থে প্রায় ৩৮০ টাকা)। ফুলগুলো কিন্তু ব্রিটেনের নয়। আনা হয়েছে কেনিয়া থেকে। বুধবার শুরু হবে ওই ফুলের বিক্রি।
এটা শুনে ড্যানিয়েল উইলসন (২৫) নামে হ্যাম্পশায়ারের এক দোকান কর্মচারী জানান, ‘তারা খুব সস্তায় দিচ্ছে। এর ফলে আমি ১২ নারীকে একটি করে গোলাপ দিতে পারব।
তিনি বলেন, এমন দাম নির্ধারণ করায় বেশ ভালো লাগছে। সাধারণত ভ্যালেন্টাইন দিবসের চাহিদা লক্ষ করে দোকানদাররা সুযোগ নেয়।
লিডলের মুখপাত্র বলেন, আমাদের লক্ষ্য যথাসম্ভব প্রতিযোগিতা মূল্যে বিক্রি করা। আমরা আশা করছি, অবাক করা দামে এই গোলাপগুলো বিক্রি হওয়ায় কেউ সুযোগ হারাতে চাইবে না।
ব্রিটেনে এই বিশেষ দিবসটিতে ফুলের বেশ কদর রয়েছে। আবার দামেও তফাৎ আছে। লিডলের তিন পাউন্ডের বিপরীতে মার্কস অ্যান্ড স্পেন্সার ওয়েবসাইটে ফুল বেচবে ৪০ পাউন্ড করে।
সূত্র : ডেইলি মেইল অনলাইন।
উৎসঃ   দৈনিক নয়াদিগন্ত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ