সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে স্বাস্থ্যকর্মীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ের উদ্যোগে ওই সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মো. আলেমুল বাশারের নিকট এসব হস্তান্তর করেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫-এ-২ বাংলাদশের রিজিওন চেয়াপারসন (হেডকোয়ার্টার) ও সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি লায়ন আমিনুল হক।
সুরক্ষাসামগ্রীর মধ্যে রয়েছে ২৫০ পিচ করে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, হ্যান্ডগ্লোভস ও টুপি। এ সময় লায়ন ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডা: আবু মো. আলেমুল বাশার বলেন, এই কঠিন সময়ে এসব স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী পেয়ে আমারা উপকৃত হলাম। এ জন্য তিনি লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য সংগঠনটি এর আগে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে টিকা গ্রহণকারীদের বসার জন্য ২৫টি চেয়ার ও একটি তাবু হস্তান্তর করেন উপজেলা স্বাস্থ্যবিভাগকে।