• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাদক মামলায় চিত্র নায়িকা একার জামিন

সিসি নিউজ ডেস্ক ।। চলচ্চিত্র অভিনেত্রী সিমন হাসান একাকে মাদক মামলায় জামিন দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। আজ মঙ্গলবার মহানগর হাকিম আতিকুল ইসলাম তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।

গত ১ আগস্ট গৃহকর্মীকে হত্যাচেষ্টা ও মারধর করে নির্যাতন করার অভিযোগে করা মামলা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালত একাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ফলে গৃহকর্মীকে হত্যা চেষ্টার মামলায় জামিন না পাওয়ায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না।

গত ৩১ জুলাই রাতে রাজধানীর হাতিরঝিল থানায় একার নামে পৃথক দুটি মামলা করা হয়। মামলার এজাহারের বলা হয়, হাজেরা নামে এক নারী একার বাসায় কাজ করতেন। একা ওই নারীকে বাড়তি কাজ করতে বললে তিনি রাজি হননি। এ কারণে ওই গৃহকর্মীকে বাসা থেকে বের করে দেন একা। একপর্যায়ে আর ওই বাসায় কাজ করবেন না মনস্থির করে বেতন চাইতে যান হাজেরা। এতেই একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর করেন নায়িকা একা।

হাজেরার চিৎকারে প্রতিবেশীরা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গেলে একা বাসার ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। একপর্যায়ে স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। এরপর একাকে আটক করে পুলিশ। আটকের সময় তাঁর বাসা থেকে মদ, গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয় বলে জানানো হয়।

এরপর নির্যাতনের অভিযোগে গৃহকর্মী হাজেরা বাদী হয়ে হত্যাচেষ্টা ও নির্যাতনের একটি মামলা দায়ের করেন। আর পুলিশ বাদী হয়ে মাদক মামলা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ