• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

মদ ও মদ তৈরির উপকরণসহ ছাত্রলীগ নেতা আটক

সিসি নিউজ ডেস্ক ।। মানিকগঞ্জের হরিরামপুরের কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর এলাকা থেকে পাঁচ লিটার দেশি মদ ও মদ তৈরির ২০ লিটার উপকরণসহ ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে হরিরামপুর থানা-পুলিশ। আটক ছাত্রলীগ নেতার নাম আবুল বাশার গায়েন (২৪)। তিনি হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

আজ মঙ্গলবার বিকেলে হরিরামপুর থানার ওসি ওসি সৈয়দ মিজানুর ইসলামের নির্দেশে এস আই জালাল উদ্দীন, অতুল জোয়ারদার ও রুস্তম আলী ছাত্রলীগ নেতা বাশারকে আটক করে।

এস আই অতুল জোয়ারদার বলেন, আবুল বাশার গায়েন নামের এক যুবককে পাঁচ লিটার দেশি মদ এবং মদ তৈরির ২০ লিটার উপকরণসহ কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর এলাকা থেকে আটক করা হয়েছে।

হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর এলাকায় দেশি মদ তৈরি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালাই। অভিযানে আবুল বাশার গায়েন নামের এক যুবক আটক হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকের মামলা করার প্রস্তুতি চলছে।

এদিকে এ ঘটনায় ছাত্রলীগ থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন হরিরামপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ