• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রাজধানীর ৬ ক্লিনিক–ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা

সিসি নিউজ ডেস্ক ।। অনিয়মের প্রমাণ পাওয়ায় ঢাকার ছয়টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং একটি ব্লাড ব্যাংক বন্ধ করে দিয়েছে সরকার। মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধা টাওয়ারে থাকা এসব প্রতিষ্ঠানে আজ মঙ্গলবার আকস্মিক পরিদর্শনে সেখানে বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় তা বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

কেন এসব প্রতিষ্ঠানের সনদ বাদিল করা হবে না, তা জানতে চেয়ে প্রতিষ্ঠানগুলোকে নোটিশও দেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলো–প্রাইম অর্থোপেডিক ও জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ঢাকা হেলথকেয়ার হসপিটাল, রিমেডি কেয়ার লিমিটেড, লাইফ কেয়ার জেনারেল হসপিটাল, যমুনা জেনারেল হসপিটাল, রয়াল মাল্টিকেয়ার স্পেশালিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং রাজধানী ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টার।

বিএমডিসির সনদপ্রাপ্ত টিকিৎসক না থাকা, পর্যাপ্ত নার্স না থাকা, ল্যাবে টেকনোলিজিস্ট না পাওয়া, রোগীদের কাছ থেকে পরীক্ষা–নিরীক্ষার ফি বেশি নেওয়া, প্রতিষ্ঠানের সনদ হালনাগাদ না করা, একই আইসিইউতে কোভিড ও নন–কোভিড রোগীর চিকিৎসা দেওয়ায় এসব ক্লিনিক, ডায়াগনেস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ