• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে দেহব্যবসার অভিযোগে মা ও দুই মেয়েকে উচ্ছেদের সিদ্ধান্ত

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে চিনি মসজিদ এলাকার আমেনা বেওয়া (৪০) ও তাঁর দুই মেয়ের বিরুদ্ধে দেহ ব্যবসার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় অভিযোগের ভিত্তিতে স্থানীয়রা তাঁদের এলাকা থেকে উচ্ছেদের জন্য আলোচনা সভা করেন।

বৈঠকে স্থানীয়রা জানান, আমেনা ও তাঁর দুই মেয়ে অনেক দিন থেকে দেহ ব্যবসা করেন। এর আগেও দেহ ব্যবসার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী তাঁদের আটক করেছিলেন। সাজা শেষে আবারও তাঁরা সেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলেও জানান তাঁরা।

এ বিষয়ে অভিযুক্তরা বলেন, আমরা বাড়ি বিক্রি করে আগামী ৩০ আগস্টের মধ্যে চলে যাব।

সংরক্ষিত কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩ মোছা ছাবিয়া সুলতানা বলেন, তাঁদের বিরুদ্ধে আগে থেকেই দেহ ব্যবসার অভিযোগ আছে। আমেনা বেওয়া তাঁর বাড়টি আমার কাছে বন্ধক রেখেছেন। যদি তাঁরা সম্মানের সহিত বাড়ি বিক্রি করে এলাকা ছেড়ে চলে যায় তাহলে বাড়ির দলিল কোন টাকা পয়সা ছাড়াই তাঁদের হাতে তুলে দেব। আমি চাই না আমার এলাকায় কেউ দেহ ব্যবসা করুক। এলাকা থেকে তাঁদের উচ্ছেদে আমি এলাকাবাসীকে সর্বাত্মক সহযোগিতা করব।

৩ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর আনোয়ারুল ইসলাম মানিক বলেন, সবাই সহযোগিতা করলে এ ওয়ার্ডকে দেহ ব্যবসা ও মাদকমুক্ত করতে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ