• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ব্যাংক কর্মকর্তাকে প্রকাশ্য চড়-থাপ্পড় দিলেন ইউএনও

65938_1
সিসি নিউজ: ফেনী শহরের এসএসকে সড়কে মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে এক ব্যাংক কর্মকর্তাকে প্রকাশ্যে চড়-থাপ্পড় দিয়ে নাজেহাল করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পি কে এম এনামুল করিম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজিজ শপিং সেন্টারের সামনের সড়কে বেশ কয়েকটি মোটর সাইকেল অবৈধ পার্কিং করেছিল। মোটর সাইকেলগুলোর মালিকদের কাছে পার্কিং করার কারণ জানতে চাইলে তারা ডাচ বাংলা ব্যাংকে লেনদেন করতে এসেছে বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও’কে জানান। এসময় ব্যাংক কর্তৃপক্ষকে তলব করেন ইউএনও। ঘটনাস্থলে ব্যাংকের ডেপুটি ম্যানেজার সৈয়দ আবদুল মান্নান এলে উল্লেখিত স্থানে ‘পার্কিং নিষিদ্ধ’ সাইন বোর্ড লাগানো হয়নি কেন বলে ক্ষিপ্ত হন ইউএনও পি কে এম এনামুল করিম। এ সময় কথাকাটির একপর্যায়ে শার্টের কলার চেপে ধরে জনসম্মুখে ওই কর্মকর্তাকে চড়-থাপ্পড় দেন ইউএনও। এতে ওই কর্মকর্তাসহ উপস্থিত লোকজন হতবিহ্বল হয়ে পড়েন। প্রকাশ্যে এ ধরনের ঘটনার খবর মুহূর্তেই পুরো শহরে ছড়িয়ে পড়ে।
উৎসঃ   দৈনিক নয়াদিগন্ত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ