সিসি নিউজ ।। জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সৈয়দপুর উপজেলার ৩নং বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে শুভ উদ্ধোধন করেন ইউপি চেয়ারম্যান শ্রী প্রণোবেশ চন্দ্র বাগচী।
বাঙ্গালীপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শামসুল হক সরকার ব্যাক্তিগত উদ্যোগে এ আয়োজন করেন। ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ডা: মোঃ আতিকুল ইসলাম ও ডা: মোঃ এজাজুল হক। এতে সহযোগিতা করেন সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স লিলিমা খাতুন ও শিউলি আক্তার, ল্যাব টেকনোলজিস্ট এজাহার আহমেদ।
মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগিকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে আয়োজক শামসুল হক সরকার নিজেই রক্তদান করে মহানুভবতার পরিচয় দেন।