• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আফগানদের আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধ নাকচ বাংলাদেশের

সিসি নিউজ ডেস্ক ।। তালেবান রাজধানী কাবুল দখলের পর পালাতে থাকা আফগানদের আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। তবে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে ‘কষ্টে’ থাকা বাংলাদেশ সরকার সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

আজ সোমবার এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু দেশ, তারা আমাদের কাছে অনুরোধ করেছিল, আমরা না করেছি। আমরা বলেছি, রোহিঙ্গাদের নিয়ে অনেক কষ্টের মধ্যে আছি, আমাদের আর ঝামেলার ফেলবেন না।

ওয়াশিংটন ও ঢাকার কূটনৈতিক মাধ্যমে এই অনুরোধ এসেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে আফগানিস্তানে উদ্বুদ্ধ পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের সেখান থেকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে আপৎকালীন কিছু আফগান নাগরিককে বাংলাদেশ পাঠাতে চায় যুক্তরাষ্ট্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ