• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে এক কলেজছাত্রী

সিসি নিউজ ।। নীলফামারীতে এক কলেজছাত্রী (২২) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। সোমবার (১৬ আগস্ট) দুপুরে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রায়হান বারী বলেন, ডেঙ্গু আক্রান্ত ওই ছাত্রী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে না চাওয়ায় বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অবস্থার উন্নতি না হলে আমরা তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠাবো।

পারিবারিক সূত্রে জানা যায়, রাজধানীর একটি কলেজে পড়েন ওই ছাত্রী। ৯ আগস্ট ঢাকায় করোনার টিকা নেওয়ার পরদিন থেকে তার জ্বর আসে। ১৪ আগস্ট ঢাকা থেকে সে বাড়িতে আসে। জ্বর না কমায় সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ও ডেঙ্গু পরীক্ষা করা হয়। করোনা নেগেটিভ এলেও ডেঙ্গু ধরা পরে তার শরীরে।

কলেজছাত্রীর বাবা বলেন, মেয়েকে বাড়িতে আলাদা ঘরে মশারির ভেতরে রেখে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে। জরুরি প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ