• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বৃহস্পতিবার থেকে চলবে সব ট্রেন

সিসি নিউজ ডেস্ক ।। দেশে বন্ধ থাকা আন্তঃনগর ও লোকালসহ সব ধরনের ট্রেন চলাচল বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে পূর্ণমাত্রায় শুরু হচ্ছে। এ দিন থেকে আবার বন্ধ থাকা ডেমু ট্রেন চলাচল শুরু হবে।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, বিধিনিষেধে শিথিল হওয়ায় গত ১১ আগস্ট থেকে রেলওয়ের ৩৬ জোড়া আন্তঃনগর ট্রেনের চলাচল শুরু হয়েছিল। বৃহস্পতিবার থেকে আরও ১২ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে‌।

গত ১১ আগস্ট থেকে ২০ জোড়া কমিউটার ও অন্যান্য লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছিল। আগামী বৃহস্পতিবার থেকে তার সঙ্গে আরও ২৪ জোড়া কমিউটার, লোকাল ও ডেমু ট্রেন চলাচল শুরু হচ্ছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) রেলওয়ের ট্রান্সপোর্টেশন শাখার উপ-পরিচালক (অপারেশন) রেজাউল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। তবে রেলওয়ের ৯টি লোকাল ট্রেন চলাচল আপাতত বন্ধ থাকবে বলে তাতে জানানো হয়েছে।

এর মধ্যে রয়েছে: চট্টগ্রাম- সিলেট রুটের জালালাবাদ এক্সপ্রেস, ঢাকা-ময়মনসিংহ রুটের ঈসাখাঁ এক্সপ্রেস, আখাউড়া-সিলেট রুটের কুশিয়ারা এক্সপ্রেস, চাঁদপুর-লাকসাম রুটের লাকসাম কমিউটার, লাকসাম-নোয়াখালী রুটের নোয়াখালী কমিউটার। এছাড়াও চট্টগ্রাম-দোহাজারী, ময়মনসিংহ-দেওয়ানগঞ্জ, ময়মনসিংহ-ভৈরব বাজার ও সিলেট-ছাতক রুটের একটি করে লোকাল ট্রেন চলাচল করবে না।

রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা (ঢাকা বিভাগ) আমিনুল হক জুয়েল মঙ্গলবার জানান, আগামী বৃহস্পতিবার থেকে বন্ধ থাকা আন্তঃনগর ও লোকাল সব ধরনের ট্রেন চালু হচ্ছে। তবে আগে থেকেই বন্ধ থাকা নয়টি লোকাল ও  কমিউটার ট্রেন আপাতত চলাচল করবে না। এগুলো বিভিন্ন কারণে করোনার আগে থেকেই বন্ধ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ