• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বরিশালে গুলিতে মেয়রসহ আহত ৩৫

সিসি নিউজ ডেস্ক।। বরিশাল সদর উপজেলা পরিষদ কম্পাউন্ডে ব্যানার সরানোকে কেন্দ্র করে আনসার সদস্যদের গুলিতে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় গুলি ও হুড়োহুড়িতে অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছে স্থানীয় ছাত্রলীগ।

এ ঘটনায় বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনে বুধবার রাতে হামলা চালিয়েছে বহিরাগতরা। এ সময় পুলিশ ও আনসারদের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এবং আনসার রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। ঘটনার সময় হামলাকারীরা ইউএনওর বাসভবনে বৃষ্টির মতো ইটপাটকেল ও গুলিবর্ষণ করে বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনায় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ আহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন আরও শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউএনওর বাসভবনের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমান রাত ১১টায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ক্ষমতাসীন দলের অর্ধ শতাধিক নেতা-কর্মী রাত সোয়া ১০টায় তার বাসভবনে চরাও হয়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে এবং গালিগালাজ করতে থাকে।

বরিশাল মহানগরের কোতোয়ালি মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) নুরুল ইসলাম বলেছেন, তুচ্ছ বিষয় নিয়ে ঘটনার সূত্রপাত। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে গুলিবর্ষণের পরপর বরিশাল মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা ইউএনওর বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করছেন।

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী নইমুল ইসলাম লিটু বলেন, ইউএনও নিজে সিটি করপোরেশনের কাজে বাধা দেন এবং অশোভন আচরন করেন। তার প্রতিবাদ করলে গুলিবর্ষণ করা হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত নগরীর পশ্চিমাংশে সিএন্ডবি সড়ক এলাকার সদর উপজেলা পরিষদ চত্বরে ইউএনওর বাসভবনের বিক্ষোভ করছেন আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতা কর্মীরা।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে তাদের সাথে সংঘর্ষ শুরু হয়। এ সময় তিনজন পুলিশ সদস্য আহত হয়।

বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘিরে রেখেছেন ইউএনওর বাসভবন। ইউএনও বাসায় অবস্থান করছেন। সংঘর্ষের কারণে বরিশাল-ঢাকা মহাসড়ক বন্ধ রয়েছে।

পোষ্ট/ ভোরের কাগজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ